
সোনাইমুড়ীতে জায়গা জমির বিষয় কেন্দ্র করে মধ্যযুগীয় কায়দায় হামলা
জসিম উদ্দিন রাজ, নোয়াখালী উত্তরঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে জায়গা জমির বিষয় কেন্দ্র করে মধ্যযুগীয় কায়দায় হামলা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় বাদী আশেক এলাহী পাভেল এর বাড়ীর রাস্তার সামনের জমিতে এই হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায় যে, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় ২ নং নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের জাফর ইসলামের ছেলে আশেক এলাহী পাভেল ও তার মা লুৎপুন নাহার এর উপর মধ্যযুগীয় কায়দা হামলা করে, একই বাড়ীর প্রতিবেশী মৃত মেহের বক্স এর ছেলে জাকারুল ইসলাম বাবলু (৪৫),লাতু মিয়ার ছেলে রাকিব (২০) ও মফিজ মোল্লার ছেলে সাইমুন (২১)সহ অজ্ঞতা নামা ৩-৪ জন।
ঘটনাস্থলে বাদী আশেক এলাহী পাভেল এর বড় ভাই লুৎফর রহমান মালিকানা দিন জায়গাতে আসামীরা জোরপূর্বক দখল করিতে আসিলে। আশেক এলাহী পাভেল ও তার মা লুৎপুন নাহার বাঁধা প্রদান করিলে এতে আসামীগণ উত্তেজিত হয়ে তাদের মা ছেলেকে এলোপাতাড়ী পিটিয়ে জখম করে।অভিযোগের ২ নং আসামী রাকিব লুৎপুন নাহার এর তলপেটে লাথি মারে এবং তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
যাহার বর্তমান বাজার মূল্য ১,৫০,০০০টাকা। অভিযোগের ১ নং আসামী, বাদী আশেক এলাহী পাভেলকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তাদের আত্মচিৎকার আশেপাশের এলাকার লোকজন ছুটে আসলে আসামী গং পালিয়ে যায়। পরে তাদের মা ছেলেকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। যাহার রেজি নং ১৭৪৫/০২ এবং ১৭৪২/০৫।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন,অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।