ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন

আইন আদালত জাতীয় ঢাকা দুর্ঘটনা শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোস্তফা কামাল মজুমদারঃ

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনি শামীম ওরফে স্বপনের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে নাহিদার পরিবারও অংশ নেয়।

মানববন্ধন অংশগ্রহণকারীরা বলেন, নাহিদাকে যেভাবে কুপিয়ে থেতলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে ঐ খুনি স্বপন আমরা মানববন্ধনে অংশগ্রহণ করে,খুনি স্বপনের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করতেছি সরকারের কাছে।যাতে ভবিষ্যতে কোন নারী ও শিশুদের এভাবে খুন না হতে হয়।

উল্লেখ্যঃ গত বৃহস্পতিবার ধামরাই পৌর শহরের লাকুড়িয়াপাড়া মহল্লার ৪ তলা ভবনের নিচ তলা একটি ফ্ল্যাটে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের বানিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন। নিহতের মা প্রবাসী হওয়ায় সে তার নানির সাথে সাবলেট নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

এসএসসি শিক্ষার্থী নাহিদাকে গলা কেটে হত্যার ঘটনায় জরিত প্রধান আসামী শামিম ওরফে স্বপন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত সিল পাটা এবং লুট করা কানের দুল উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার(২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *