আশুলিয়ায় পুকুর সংস্কার বাজেট পেয়েও থেমে আছে সংস্কার কাজ

অর্থনীতি জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

আশুলিয়ায় পুকুর সংস্কার বাজেট পেয়েও থেমে আছে সংস্কার কাজ

 

মোস্তফা কামাল মজুমদারঃ

ঢাকা জেলার সাভার উপজেলাধীন পাথালিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের চারিগ্রামে’ সরকারি খাস পুকুরে সংস্কার বাজেট প্রাপ্ত হওয়ার পরও কাজ শুরু না করার অভিযোগ উঠেছে।

উক্ত খাস পুকুরটি দীর্ঘদিন ইজারাবিহীন থাকায় ঝোপ জংগলে জরাজীর্ণ অবস্থায় থাকে যার ফলে উক্ত স্থানে পরিবেশ দূষণ, মাদকের অভয়ারণ্য এবং রাত্রিকালীন সময়ে স্থানীয়দের চলাচলে ভয়ভীতির কারণ হয়ে দাঁড়ালে স্থানীয় চারিগ্রাম মিতালী সংঘের উদ্যোগে পুকুর পাড়ের জংগল পরিস্কার করে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।

 

পরবর্তীতে উক্ত পুকুরটি সংস্কারের জন্য বিভিন্ন সরকারী দপ্তরসমূহে আবেদন জানানো হয়।

 

কিন্তু স্থানীয় কতিপয় স্বার্থান্বেশী ব্যক্তি নিজেদের সুবিধার্থে সরকারি পুকুরটিতে টয়লেটের বর্জ্য সংযোগ দিলে বিষয়টি মোঃ আনোয়ার হোসেন, ভূমি উপসহকারী কর্মকর্তা, বাগধনিয়া ভূমি অফিস’ কে অবগত করলে তিনি সরেজমিনে এসে টয়লেট এর সংযোগ প্রদানকারীদের নিষেধ করলে তারা রীতিমতো তাকে অপদস্থ করে এবং উক্ত খাস পুকুরটি থেকে ময়লা পানির সংযোগ অপসারণ না করায় কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি আংশিক শুরু করেও পরবর্তী কাজ করতে পারছে না।

পুকুরটিতে ফেব্রুয়ারী মাসে কাজ শুরু করলেও কতিপয় ব্যক্তি নিজেদের পয়ঃবজ্র পুকুরে সংযোগ দিলে সেচ দেওয়ার পরও পুকুরটি টয়লেটের পানিতে পুনরায় ভরে যায়।

 

এতে পুনরায় কাজ শুরু করতে অনিহা প্রকাশ করে মের্সাস জাফর ট্রেডিং করপোরেশন, ব্যাংক কলোনি, সাভার, ঢাকার কর্ণধার দ্বীপু কনট্রাক্টর। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে অবগত করবেন বলে জানিয়েছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাকা মহানগরী ও উপজেলা এলাকায় ইজারাবিহীন খাসপুকুর ও জলমহলসমূহ সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের প্যাকেজ নং-৩ চারিগ্রাম পশ্চিম পাড়া খাস পুকুর জলাশয়টি ঢাকা জেলা প্রশাসন এর অধীনে বাস্তবায়নের জন্য বাজেট প্রদান করা হয় এবং সে মোতাবেক গত নভেম্বর ২০২৫ হইতে জুন ২০২৬ সময়সীমায় কে কার্যাদেশ প্রদান করা হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে মিমাংসার জন্যে একাধিকবার বসেও কোন সমাধানে না আসায় এবং কাজটি সমাপ্ত হতে অতি অল্প সময় বাকী আছে বিধায় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামকে অবহিত করলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন, অচিরেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

এমতাবস্থায় কতিপয় ব্যক্তির স্বার্থ উপেক্ষা করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পুকুরটি সংস্কার করে জনগণের কল্যানে উন্মুক্ত করে দেয়ার জোর দাবী জানান স্হানীয় এলাকাবাসী।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *