নাঙ্গলকোটে খাল থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

নাঙ্গলকোটে খাল থেকে অর্ধগলিত 

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে খালে ভেসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গত সোমবার ভোরে হেসাখাল ইউনিয়ন পদুয়ারপাড় খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সোমবার সকালে আবুল কালাম নামে এক পথচারীর চোখ পড়ে খালের দিকে। এসময় সে একটু কাছে গিয়ে দেখতে পায় মানুষের মৃতদেহ ভাসছে।

তাৎক্ষণিক ওই ব্যক্তি এলাকাবাসীকে বিষয়টি অবগত করলে এলাকার লোকজন ঘটনাস্থলে যায়। এরপর তারা ৯৯৯ পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত হয়নি। পথচারী আবুল কালামের সঙ্গে কথা বললে তিনি জানান, সকালে হাঁটতে বের হন তিনি। এরপর পদুয়ানামকস্থানে গেলে কবরস্থানের পাশে খালের ভিতর কিছু একটা ভেসে থাকতে দেখি।

এরপর কাছে গিয়ে দেখি মানুষের লাশ ভাসছে। পরে এলাকাবাসীকে বিষয়টি জানাই। পদুয়ারপাড় গ্রামের রুহুল আমীন ও জসিম উদ্দিনসহ অনেকে বলেন, বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে রয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তে কাজ চলছে। দ্রুত ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *