
মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিজয়টিভি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল বাকী মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহ-সভাপতি কাজী মাসুদ, সাবেক সহ-সভাপতি মুরশিদুর রহমান সোহেল, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি নজরুল ইসলাম ফিরোজ, দৈনিক আজকের জীবন ও শিরোনাম প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম শিমুল, দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি কুদরত উল্লাহ, দৈনিক নিরপেক্ষের প্রতিনিধি মমিন উল্লাহ, মুক্ত শব্দ (অনলাইন) সম্পাদক আরিফুর ইসলাম মাহফুজ, জসিম উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মনোহরগঞ্জ প্রেসক্লাব উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও স্থানীয় মানুষের নানা সমস্যা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরে আসছে। অপসাংবাদিকতা রোধ করে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা বরাবরের মতোই সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মনোহরগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকবে এই প্রেসক্লাব।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ যৌথভাবে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।