
লাকসামে মাদক সেবনের অভিযোগে ২ জনের মোবাইল কোর্টে সাজা প্রদান
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ ওমর ফারুক (২৫) ওরফে ফারুক, পিতা আবুল বাশার সর্দার, সাং কোমারডোগা (বাশার সর্দার বাড়ি), থানা-লাকসাম, জেলা-কুমিল্লা তার বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরি মামলা রয়েছে।
এছাড়া লাকসাম থানায় দায়ের হওয়া ২টি মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় মাদকদ্রব্যের উপাদান রাখার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্ট তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হারুনুর রশিদ (৪৫), পিতা মৃত ফজলুল হক, সাং বিজরা, থানা-লাকসাম, জেলা-কুমিল্লাকে বিজরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাকসাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।