
বুড়িচং পীরযাত্রাপুর ও কংশনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় ও ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল দোয়া এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান স্বস্ব বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ঃ
আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে পীরযাত্রাপুর পুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বাৎসরিক মিলাদ মাহফিল দোয়া এবং পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্ভাব্য এডহক কমিটির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান মাসুম,আছাদ নগর আব্দুল মতিন খসরু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন, হাজী মোঃ নুরুল ইসলাম সর্দার, সিরাজুল ইসলাম মেম্বার, দরিয়ার পাড় ঈদগাহের ইমাম মাওলানা হোসনে মোবারক, আব্দুল মান্নান মেম্বার, জসিম উদ্দিন মেম্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভূইয়া এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ রেজাউল করিম খান।
সিনিয়র শিক্ষক যথাক্রমে শাহ আলম বিএসসি, রুমা আক্তার বিএসসি, রমিজ উদ্দিন, হুমায়ুন কবির,মাওলানা রেজাউল করিম খান, রুহুল আমিন, বিপ্লব বিশ্বাস,খন্দকার হালিমা আক্তার, রতনা বেগম, সৌরভ বশাক, সারমিন আক্তার, অফিস স্টাফ সাইফুল ইসলাম, রহমতুল্লাহ, আলমগীর হোসেন, আল আমিন, সকল শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
কংশনগর উচ্চ বিদ্যালয়ঃ ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় হল রুমে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান অতিথি মোঃ বাহালুল কবির এবং পরিচালনা করেন যৌথ ভাবে সিনিয়র শিক্ষক কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মৃৎফুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এসপি জাহাঙ্গীর আলম, সাবেক এলজিইডি প্রকৌশলী তফাজ্জল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আরিফুর রহমান, অভিভাবক কমিটির সদস্য শাহ আলম মিয়াজী, আবুল বাশার, ইকবাল হোসেন মেম্বার।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক ইউসুফ আলী, আবুল কালাম আজাদ, মফিজুল ইসলাম, কামরুল হাসান ভূইয়া, জনি কুমার সাহা, সহ সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।