হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে সাংবাদিক সম্মেলন

জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে সাংবাদিক সম্মেলন

 

শিবলী সাদিক, রাজশাহীঃ

জাতীয় পর্যায়ে গৃহীত কর্মপরিকল্পনার আলোকে সিভিল সার্জন, রাজশাহীর সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

 

উক্ত সভায় জেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ এম-আর ভ্যাকসিন প্রদান করা হবে মর্মে সভায় জানানো হয় ।

উপজেলা পর্যায়ে উক্ত ক্যাম্পেইন ২০ এপ্রিল ২০২৬ খ্রি. হতে ১০ মে ২০২৬ খ্রি. পর্যন্ত পরিচালিত হবে।

উপজেলা পর্যায়ে কমিউনিটি লেভেলে ০৮ দিন এবং স্কুলভিত্তিক ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী জেলার জন্য এ ক্যাম্পেইনে মোট লক্ষ্যমাত্রা ২,০১,৯৭৬ জন শিশু নির্ধারণ করা হয়েছে। তন্মধ্যে কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ১,৮৮,৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে লক্ষ্যমাত্রা ১৩,৫৯৭ জন।

ক্যাম্পেইন সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের নিমিত্ত রাজশাহী জেলায় মোট ২,১৬৭টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে—স্কুলভিত্তিক কেন্দ্র: ৫৭৩টি , আউটরিচ কেন্দ্র: ১,৫৮৪টি , স্থায়ী কেন্দ্র: ১০টি

উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা নিম্নরূপঃ
বাগমারা: ৩০,৯৮৬ জন , পবা: ২৭,৬৭০ জন ,
চারঘাট: ১৮,৯৬৬ জন , তানোর: ১৭,৮৮২ জন , পুঠিয়া: ১৭,৮৫৪ জন , দুর্গাপুর: ১৭,১৬৩ জন , বাঘা: ১৪,৮১২ জন ,এবং মোহনপুর: ১৩,২৪৪ জন

হাম ও রুবেলা শিশুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংক্রামক রোগ।

এ প্রেক্ষিতে, অত্র জেলার আওতাধীন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে ক্যাম্পেইন সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান ।

এছাড়াও, সংশ্লিষ্ট সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এম-আর ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ।

জনস্বাস্থ্য সুরক্ষা, হাম-রুবেলা প্রতিরোধ এবং শিশু মৃত্যুহার ও জটিলতা হ্রাসে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সিভিল সার্জন আশা প্রকাশ করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *