বেড়ায় গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ আয়োজিত এআই ফিউচার ফেস্ট অনুষ্ঠিত

খুলনা জাতীয় তথ্যপ্রযুক্তি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ আয়োজিত এআই ফিউচার ফেস্ট অনুষ্ঠিত

 

মোঃ রিফাত, পাবনাঃ

পাবনা জেলার বেড়া উপজেলায় বৃহস্পতিবার ১৬ই এপ্রিল গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬’।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির আয়োজন করে। প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এবং তাদের মেধা বিকাশের লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়।

গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মাইশা খান।

 

তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তরুণ প্রজন্মের প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

প্রতিযোগিতার প্রজেক্টগুলো মূল্যায়নে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনীর।

বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (PUST) সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম।

গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান, এস এম রিফাত শাহরিয়ার তার বক্তব্যে বলেন, “ভবিষ্যৎ পৃথিবী হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। আমাদের শিক্ষার্থীরা যাতে এখন থেকেই সেই প্রযুক্তির সাথে পরিচিত হতে পারে এবং বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই আমরা এই ফিউচার ফেস্টের আয়োজন করেছি।”

দিনব্যাপী এই উৎসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে।

অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *