বেড়ায় গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুলনা জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

মোঃ রিফাত, পাবনাঃ

পাবনা জেলার বেড়া উপজেলায় ঐতিহ্যবাহী গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের, চেয়ারম্যান, এস এম রিফাত শাহরিয়ার এর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাকছাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , মানিক হোসেন। গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের, প্রধান শিক্ষক, জুনিয়র সেকশন , ফাওজিয়া আক্তার । গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ, প্রধান শিক্ষক ,সিনিয়র সেকশন , জুয়েল রানা সহ অভিভাবকবৃন্দ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় । এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

দীর্ঘ ১০ বছরের শিক্ষা জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থী। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন অনেকেই ।

খাকছাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , মানিক হোসেন বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের, চেয়ারম্যান, এস এম রিফাত শাহরিয়ার বক্তব্যে বলেন , গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের যে নৈতিক শিক্ষা তোমরা গ্রহণ করেছো, তা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে। বিদায় মানে শেষ নয়, বরং নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের শুরু। তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনাও করেন।

এ সময় আরো অনেকেই বক্তব্য রাখেন এবং তারা
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

গ্যালাক্সি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি-২০২৬ ব্যাচের সর্বমোট ১২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *