লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় বিনোদন রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় ছয়টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত লাকসাম কালচারাল সেন্টার-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রাত ৮টায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলামিন, নবাব ফয়জুন্নেছা ও বদরের ন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম শাখার সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা, দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ সিংহ, শাকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র সাহা, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা এবং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রেমধন পাল।

সভায় বক্তারা জানান, লাকসামের ছয়টি সাংস্কৃতিক সংগঠনকে একীভূত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই লাকসাম কালচারাল সেন্টার-এর আত্মপ্রকাশ। নতুন এই সংগঠনটি এলাকার সাংস্কৃতিক চর্চা, ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, সংস্কৃতি একটি সমাজের প্রাণশক্তি। তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

লাকসাম কালচারাল সেন্টার ভবিষ্যতে একটি শক্তিশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। তিনি সংগঠনটির কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সকল বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।

পরিচিতি সভায় সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল হোসেন হেলাল। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন বিশ্বতম সাহা, বিশ্বজিৎ সাহা, বিদ্যুৎ সিংহ, পবিত্র সাহা, সেলিম চৌধুরী হীরা ও প্রেমধন পাল।

কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে শ্রীবাস দেবনাথ, সহ-সভাপতি শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিশির দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রাত চৌধুরীসহ অন্যান্য পদে একাধিক সদস্য নির্বাচিত হয়েছেন।

সভা শেষে উপস্থিত অতিথি ও সদস্যরা সংগঠনটির সফলতা কামনা করেন এবং লাকসামের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *