এমপি জসিমের সংবর্ধনায় আসিফ-কন্যার সুরের মূর্ছনায় লাখ দর্শকের হৃদয় উত্তাল

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় বিনোদন রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

এমপি জসিমের সংবর্ধনায় আসিফ-কন্যার সুরের মূর্ছনায় লাখ দর্শকের হৃদয় উত্তাল

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

​কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লার  ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামবাসী।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়  শনিবার ১১ এপ্রিল  বিকেলে উপজেলার বাগড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের মূর্ছনায় লাখ দশকের হৃদয় মতাল করলো যুবরাজ আসিফ আকবর ও কনার হৃদয় পাগল করা গানে। দুই দেশ সেরা জনপ্রিয় কন্ঠ শিল্পীর গানে গভীর রাত পযর্ন্ত পাগল করা গানে দর্শক শ্রোতাদের মন উজাড় করল।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন বলেন, “এই অর্জন আমার একার নয়; এই অর্জন বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণের। আমি যতদিন বেঁচে থাকব, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”

​মাদকের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “মাদক কারবারি যে-ই হোক না কেন, আমি কাউকে ছাড় দেব না। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান সব সময়ই ‘জিরো টলারেন্স’। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

​শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম রিয়াদ।

​ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক পাপিয়া আক্তার ও আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দক্ষিণ জেলা বিএনপির সদস্য, কুমিল্লা বারের সাবেক সভাপতি ও বুড়িচং উপজেলা বিএনপির  সাবেক সভাপতি   এডভোকেট আ হ ম তাইফুল আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন,ব্রাহ্মণপাড়া বিএনপির সহ সভাপতি মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন,সাবেক ব্রাহ্মণপাড়া যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে আয়োজকদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *