চৌদ্দগ্রাম পৃথক সড়ক দুর্ঘটনায় নারী পুরুষসহ নিহত-২

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রাম পৃথক সড়ক দুর্ঘটনায় নারী পুরুষসহ নিহত-২

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক সড়ক দুর্ঘটনায় নারী পুরুষ ২ জন নিহত হয়েছেন।

বুধবার সকালে ও দুপুরে উপজেলা পদুয়া এলাকায় এবং চৌদ্দগ্রাম বাজারে ভোর ৫টা থেকে দুপুর ১২ঃ৩০ পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা জগন্নাথ দীঘি ইউনিয়ন গাংড়া এলাকা ময়নামতি ফিলিং স্টেশন এর সামনে চৌদ্দগ্রাম থানাধীন গাংরা (সাতবাড়িয়া) ময়নামতি ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকা মুখি লেনে কাভারভ্যান ঢাকা- মেট্রো ট-১১-৪২৪০ গাড়িটি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে  ড্রাইভার গাড়ি থেকে নিছে নেমে  চেক করা কালে একই দিকে যাওয়ার পথে কাভারভ্যান ঢাকা মেট্রো উ-১২-৩১৯৮ গাড়ি বেপরোয়া গতিতে ড্রাইভার ওমর ফারুক কে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হয়।

স্হানীয়রা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত  ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওমর ফারুক নোয়াখালী জেলার সেনবাগ থানার চাপালিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে।

অপরদিকে দুপুর ১২:১০ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  ঢাকা মুখী লেনে পৌরসভা চৌদ্দগ্রাম বাজারে জনতা ব্যাংক এর সামনে রাস্তা পারাপারের সময় হাজেরা বেগমকে  চট্টঃ মেট্রো:-ট- ১১-৭৬০৫ একটি গাড়িটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত হাজেরা বেগম পৌরসভার এলাকায় রামচন্দ্রপুর গ্রামের মৃত মদোর আলীর স্ত্রী।

মিয়ারবাজার হাওয়াই থানার এসআই তোফায়েল আহমেদ জানান দুর্ঘটনার খবর পেয়ে নিহত মহিলা লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *