বুড়িচংয়ে ইউটানে লরিকে পিছনে ধাক্কা টাকের হেলপার ও চালকসহ নিহত-২

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ইউটানে লরিকে পিছনে ধাক্কা টাকের হেলপার ও চালকসহ নিহত-২

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজারের পশ্চিম পাশে ইউটান সংলগ্ন স্থানে ঢাকাগামী একটি লড়িকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩.৪৫ মিনিটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত ৩.৪৫ মিনিটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজারের পশ্চিম পাশে ইউটান সংলগ্ন স্থানে ঢাকাগামী একটি লড়িকে পিছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে হেলপার ও চালক ঘটনাস্থলে মারা যায়।

নিহতরা হল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় লাল পুর গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম মইন (২৭) অপরজন হলেন  মেহেরপুর জেলা সদরের কেশবপুর গ্রামের  খোদা বক্সের ছেলে মোঃ সোহেল রানা (৩৫)।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন বলেন দুর্ঘটনায় নিহত ট্রাকের চালক ও হেলপারের লাশ এবং লড়ি -ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *