
বেড়ায় জ্বালানি তেলের সংকট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা
রিফাত, পাবনাঃ
পাবনা জেলার বেড়া উপজেলায় (৩০ মার্চ ) সোমবার সকাল ১২ টা থেকে লিনজা পেট্রোল পাম্প এ জ্বালানি তেলের সংকট নিরসনে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরের মাইশা খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সহায়তাকারী ফোর্স হিসেবে বেড়া থানার ওসি শ্রী নিতাই চন্দ্র সরকার, তার বাহিনীসহ উপস্থিত ছিলেন।
পাবনা জেলার শ্রদ্ধেয় ডিসি স্যারের নির্দেশনা মোতাবেক বৈধ কাগজপত্র ব্যতীত পাম্প কতৃক তেল সরবরাহ না করার নির্দেশনা সম্বন্ধে উপস্থিত সবাইকে সচেতন করা হয়।
এসময় গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করা হয়।
বৈধ রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা, গাড়িতে তেল থাকা সত্ত্বেও আবার নিতে আসা, এরূপ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নয়জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
পেট্রোল পাম্পের রেজিস্টার যাচাই করে দেখা যায় আজ সকাল হতে প্রায় ৩০০০ লি: তেল সরকার কতৃক নির্ধারিত মূল্যে (১০০ টাকা হারে) সরবরাহ করা হয়েছে এবং আজ বিকেলে প্রাপ্তিসাপেক্ষে আরো ৩০০০ লি: সরবরাহ করবে। পাম্প কর্তৃপক্ষ জানায় যে তারা নিয়মিত নির্ধারিত তেল পাচ্ছে।
সরজমিনে দেখা যাচ্ছে যে, এই মূহুর্তে জ্বালানি তেলের সংকটটি সম্পূর্ণরূপে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্তিমভাবে সৃষ্ট, যা অসাধু চক্র ও ব্যক্তি বিশেষের মজুদের ফলে ঘটছে।
নুরেন মাইশা খান অভিযান চলাকালে জানান যে, জনগণের প্রতি সরকার কতৃক নির্দেশনা অনুযায়ী বৈধ কাগজপত্র ব্যতিরেকে কাউকে তেল সরবরাহ করা হবে না। গাড়ির ড্রাইভার দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দয়া করে কাগজপত্র ছাড়া রাস্তায় বের হবেন না, অযাচিতভাবে তেল কিনে মজুদ করবেন না। আর এলাকাবাসীর দেশে তিনি বলেন, কেউ অনৈতিকভাবে তেল মজুদ করছে মর্মে খবর পেলে আমাদের জানাবেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।