গাবতলীতে শ্যালো ঘরের বাইরে মিলল বৃদ্ধের রক্তাক্ত লাশ

আইন আদালত জাতীয় দুর্ঘটনা রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

গাবতলীতে শ্যালো ঘরের বাইরে মিলল বৃদ্ধের রক্তাক্ত লাশ

​মোঃ ইমরুল হাসান উদয়, গাবতলীঃ

বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে শ্যালো মেশিনঘরের সামনে থেকে আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চর এলাকা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

​নিহত আব্দুল লতিফ আকন্দ ওই গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং কৃষি জমিতে পানি সেচ দেওয়ার প্রয়োজনে বিলের মধ্যে অবস্থিত নিজস্ব শ্যালো ঘরে রাত্রিযাপন করতেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি শ্যালো ঘরে ঘুমাতে গিয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে শ্যালো ঘর থেকে বাইরে বের করে আনে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

রোববার সকালে স্থানীয়রা শ্যালো ঘরের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

​খবর পেয়ে গাবতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

মহিষাবান ইউনিয়নের এই নিভৃত এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​গাবতলী থানা পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *