ঈদের দিনে জামায়াত নেতার মৃত্যু-এলাকায় শোকের ছায়া !

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

নাঙ্গলকোটে জামায়াত নেতা এ্যাড সালেহ উদ্দিনের ইন্তেকাল

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

জামায়াত নেতা এডভোকেট এ জেড এম সালেহ উদ্দিন খন্দকার এর ইন্তেকাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাংগলকোট উপজেলার সাবেক আমীর ও কুমিল্লা দক্ষিণ জেলা মজলিসে শুরা সদস্য এবং কুমিল্লা বারের সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট এ জেড এম সালেহ উদ্দিন খন্দকার আজ বেলা ১১.৩০ টায় নিজ বাড়িতে হার্টএটাক করে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।বিকাল ৫ টায় নাংগলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, নাঙ্গলকোট-লালমাই জামায়াত প্রার্থী ডঃ মাওলানা ইয়াসিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, নাংগলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, পৌরসভা আমীর হারুনর রশীদ, কুমিল্লা বারের সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শহিদ উল্লাহ, বক্সগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের জামাতা জামায়াত নেতা শাহ মোহাম্মদ মিজানুর রহমান, মরহুমের বড় ছেলে ব্যারিস্টার সায়েম উদ্দিন খন্দকার হাসিব ছোট ছেলে ডা. নুর উদ্দিন খন্দকার হাবিব প্রমুখ।

জানাজার ইমামতি করেন মাওলানা রবিউল হোসেন খন্দকার।

 

জানাজায় হাজার হাজার ধর্মপ্রান মুসল্লী, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *