চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল ২ ছেলে

আইন আদালত চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল ২ ছেলে

চরফ্যাশন প্রতিনিধিঃ

ভোলার দক্ষিণ আইচায় আকস্মিক তীব্র ঘূর্ণিঝড়ে মাছ ধরার একটি ছোট ট্রলার ডুবে গিয়ে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ ২০২৬) সন্ধ্যায় চরপাতিলা বয়ার চর সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেচু মাঝি চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা। তিনি মজিবল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চার ছেলে ও পাঁচ মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন বিকেলে বেচু মাঝি তার দুই ছেলে শাহীন (১২) ও সাকিল (১৪)-কে সঙ্গে নিয়ে মাছ ধরতে চর পাতিলা এলাকায় যান।

শুক্রবার বিকেলে মাছ ধরার সময় হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়।

এ সময় বেচু মাঝি ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর উপরে উঠতে পারেননি। তবে তার দুই ছেলে শাহীন ও সাকিল ভাসমান প্লাস্টিক ধরে কোনোভাবে পানিতে ভেসে থেকে প্রাণে বেঁচে যায়।

পরবর্তীতে কিছুক্ষণ পর বেচু মাঝির নিথর দেহ ভেসে উঠলে দুই ছেলে সেটি টেনে নদীর তীরে নিয়ে আসে।

পরে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে মাতম।

স্থানীয়রা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বেচু মাঝি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *