বুড়িচংয়ে এরশাদ ডিগ্রি কলেজের পুকুরের রিটার্নিং ওয়াল ধ্বসে পড়েছে

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে এরশাদ ডিগ্রি কলেজের পুকুরের রিটার্নিং ওয়াল ধ্বসে পড়েছে

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত এরশাদ ডিগ্রি কলেজের পুকুরে নির্মিত রিটার্নিং ওয়াল ধসে পড়েছে।

নির্মাণের মাত্র ৭-৮ মাসের মধ্যেই বৃষ্টির পানির চাপে দেয়ালটি ভেঙে পড়ায় নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।

কলেজ সূত্রে জানা যায়, জেলা পরিষদের বরাদ্দে পুকুরের রিটার্নিং ওয়াল নির্মাণ করা হয়। কাজটি পায় ‘মেসার্স দীপ্ত এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ চলাকালে অনিয়ম লক্ষ্য করে কলেজ কর্তৃপক্ষ বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায় ঠিকাদার।

এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান জানান, ২০২৩-২৪ অর্থবছরে কুমিল্লা জেলা পরিষদ কলেজের পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রায় ৭-৮ মাস আগে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

তিনি অভিযোগ করে বলেন, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়ে বাধা দিলেও তা প্রতিহত করে কাজ চালিয়ে যাওয়া হয়। সম্প্রতি টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে দেয়ালটি ধসে পড়ে।

কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও আইসিটির যুগ্ম সচিব মো. সাইফুল হাসান রিপন বলেন, বিষয়টি ইতোমধ্যে জেলা পরিষদকে জানানো হয়েছে।

নির্মাণকাজে অনিয়মের কারণেই অল্প সময়ের মধ্যে দেয়ালটি ভেঙে পড়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত রিটার্নিং ওয়াল দেখেছেন।

এ বিষয়ে জেলা পরিষদকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *