চৌদ্দগ্রামে অবিষ্ফোরিত মর্টার শেল উদ্ধার !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রামে অবিষ্ফোরিত মর্টার শেল উদ্ধার !

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমিনের মাটি কাটার সময় একটি অবিষ্ফোরিত বোমাসদৃশ মর্টার শেল উদ্ধার হয়েছে।

রবিবার (১৫ই মার্চ) সকালে বোম ডিস্ফোজাল ইউনিট, সিটিটিসি, ডিএমপি, ঢাকা এর পুলিশ পরিদর্শক(নিঃ) মোদাচ্ছের কায়সার, পিপিএমসহ তাহার সঙ্গীয় ফোর্স চৌদ্দগ্রাম থানার এসআই সানাউল্লাহসহ থানা পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে ‍উপস্থিত হয়ে মর্টার শেলটি  উদ্ধারপূর্বক ৩নং কালিকাপুর ইউপির ছুপুয়া সাকিনে খালি জমির নিচু জায়গায় মর্টার সেলটি (বোমা) ধ্বংস করে।

বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরাতন হলেও এখনো সক্রিয় রয়েছে। সম্ভবত ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ে নিক্ষেপ করা হয়েছে এটি।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ই মার্চ) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর মজিদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কৃষি জমিনে পাশ্ববর্তী পূর্ব  কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি মর্টার শেলটি দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়।

এসময় চৌদ্দগ্রাম থানার একটি টিম ঘটনাস্থলে পৌছে বোমা সদৃশ বস্তুতি দেখতে পেয়ে জায়গাটি কর্টন করে নেয়।

ছুপুয়া সাকিনে খালি জমির নিচু জায়গায় মর্টার সেল(বোমা) টি ধ্বংস করে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি), আবু মোহাম্মদ কায়সার হোসেন জানান, পুরাতন মর্টার শেলটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক চৌদ্দগ্রাম থানার একটি টিম গিয়ে এটি শনাক্ত করে।

রবিবার সকালে ঢাকার বিশেষজ্ঞ টিমের সহযোগীতায় সফলভাবে শেলটি ধ্বংশ করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *