বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির কুমিল্লা জেলা সভাপতি ডাঃ নজরুল-সম্পাদক ডাঃ জহির

অন্যান কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির কুমিল্লা জেলা সভাপতি ডাঃ নজরুল-সম্পাদক ডাঃ জহির 

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

রোববার ১৫ মার্চ বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি কুমিল্লা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল রেড রুফ ইনে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ও ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালেের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম শাহীন  এবং পরিচালনা করেন ডা. জহির উদ্দিন বাবর।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির কুমিল্লা জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম শাহীন, সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা মোঃ জসিম উদ্দিন খন্দকার, সহসভাপতি ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ডা. আয়েশা আক্তার, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা জিহাদুল ইসলাম ( রিয়াজ),  যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা দিলরুবা আক্তার, ডা কামাল হোসেন মিয়াজি, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা নুর জাহান বেগম, দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা ইরফানুল হক, বৈজ্ঞানিক সম্পাদক ডা রুমানা সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা আশরাফুল হক, নির্বাহী সদস্য ডা তাসলিমা আক্তার, ডা আফরোজা সুলতানা তিশা প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *