বুড়িচংয়ের বিভিন্ন ইউনিয়নে সুবিধা ভোগীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ের বিভিন্ন ইউনিয়নে সুবিধা ভোগীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম, ভারেল্লা উত্তর -দক্ষিণ ও রাজাপুর  ইউনিয়ন পরিষদের উদ্যোগে সুবিধা ভোগীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

১৫ মার্চ রোববার  মোকাম ভারেল্লা উত্তর দক্ষিণ ও রাজাপুর  ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী ৯ ওয়ার্ডের  জন প্রতি ১০ কেজি করে অসহায় গরীব দুঃস্থ সুবিধা ভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়।

মোকাম ইউনিয়নঃ

মোকাম ইউনিয়নের ৯ ওয়ার্ডের ২ হাজার ৪ শত ৪ জন অসহায় দুঃস্থ গরীবদের মাঝে জন প্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী। চাল বিতরণ কালে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী এবং  সহযোগিতায় ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী এম রবিউল আলম। ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে অহিদুর রহমান, মোঃ জাকির হোসেন, নুরুল ইসলাম, শাহ আলম ভূইয়া, শাহ আলম ২, মনির হোসেন, আবাদ মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য রোমানা সেলি, শিল্পী আক্তার ও কুলসুম আক্তার প্রমূখ।

ভারেল্লা উত্তর ইউনিয়ন ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের

ভারেল্লা উত্তর ইউনিয়নঃ

ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের ৯শত ৬ জন সুবিধা ভোগীদের মাঝ জন প্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইস্কান্দার আলী আমির ভূইয়া। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী  কৃষি কর্মকর্তা ফরহাদ আহমেদ ভূইয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রউফ  এবং  হিসাব সহকারী মোঃ সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম বাহাদুর, সেলিম মোল্লা, জাহাঙ্গীর আলম, ফারুক আব্বাস, ইকবাল হোসেন মজুমদার, গোলাম মোস্তফা, কামাল হোসেন, ইউনুস চৌধুরী , আব্দুল মান্নান পাটোয়ারী, ফাতেমা বেগম, আয়শা আক্তার ও ফাতেমা আক্তার ২ প্রমূখ।

রাজাপুর ইউনিয়নঃ

রাজাপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের ১৩ শত ৫৮ জন সুবিধা ভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আবুল কাসেম।

ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এম ইসরাফিল আলম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব এম জামাল হোসেন চৌধুরী এবং হিসাবে সহকারী মোঃ জাবেদ হোসেন।

আরও দায়িত্বে ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য বাবুল আলম বেগ, হুমায়ুন কবির ২, খায়রুল আলম, আব্দুল ওহাব, জাহাঙ্গীর আলম হারুন, পেয়ারা বেগম প্রমূখ।

ভারেল্লা দক্ষিণ ইউনিয়নঃ

ভারেল্লা দক্ষিণ ইউনিয়নেরব ৯ ওয়ার্ডের ১২ শত ১২ জনের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রহমান ভূইয়া এবং হিসাব সহকারী মোঃ মোঃ আল আমিন।

ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ মুন্সী।

ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল জলিল, ফারুকুল ইসলাম, রাসেল খান, দুলাল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *