
ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করছি কারা কারা জামাতের সাথে আঁতাত করছেন-কামরুল হুদা
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন – প্রতিটা ইউনিয়নের ষড়যন্ত্রকারী আছে আমরা কাজ করছি এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করছি, কারা কারা জামাতের সাথে আঁতাত করেছেন, নির্বাচনের তিন মাস আগেই ভোটার আসা যাওয়ার অটো ভাড়া নিয়েছেন তারা কি অটো ভাড়া দিয়েছে ,আপনারা যারা সাধারন ভোটার কেন্দ্রে অটো দেখেছেন, এজেন্টের জন্য টাকা দেওয়া হয়েছে অথচ অনেক ভোটকেন্দ্রে থেকে এজেন্টরা আমাকে ফোন করেছে তাদেরকে টাকা দেওয়া হয়নি, বিএনপিতে অনেক ভালো মানুষ আছে, নির্বাচনের কেন্দ্রে যারা দায়িত্বে পালন করছেন খরচ করে একটা হিসেব দিয়েছেন বাকী টাকা ফেরত দিয়েছেন, এরকম ভালো মানুষদের জন্য আজকে আমি আপনাদের সামনে ইফতার মাহফিলে হাজির হয়েছি।
কিছু ভালো মানুষ না থাকলে দলে আমি সবাইকে মুনাফিক বলতাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় ,দেশে নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তাহলে আপনাদের ভয় কিসের, দল তো ক্ষমতায় আছে, তাহলে কেন বিভাজন করেন, দেশ নায়ক তারেক রহমান বলেছেন উনি নির্বাচিত হয়েছেন একটি দলের ব্যানারে ,কিন্তু তিনি সারা বাংলাদেশের সকল মানুষের প্রধানমন্ত্রী, আমরাও চায় সাম্যর বাংলাদেশ, বিএনপি এখন ক্ষমতায় আছে আমাদের কারণে বিএনপি’র কোন বদনাম যেন না হয়,
তিনি শনিবার (১৪ই মার্চ )বিকেলে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত মুরহুম সাবেক প্রধানমন্তী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
ইফতার দোয়া মাহফিলে উপজেলার দীর্ঘদিনের জাতীয় পাটির (এরশাদ) সাধারণ সম্পাদক খোরশেদ আলম ফুল দিয়ে আনুষ্ঠানিক বিএনপিরতে যোগদান করেন।
পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঃ শাহ আলম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মহববত ,উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, হুমায়ুন কবির পাটোয়ারী,পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি গাজী সহিদুর রহমান প্রমুখ