ড্রাম ভর্তি ডিজেল পাচারকালে পিকাপসহ আটক-৫

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ড্রাম ভর্তি ডিজেল পাচারকালে পিকাপসহ আটক-৫

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে কিছু অসাধু চক্র অবৈধ ভাবে ( ৬টি নসিমনে ড্রামে ভর্তি করে) পাচার কালে একটি ( পিকআপ) নসিমনসহ ৫ জনকে আটক করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরে জিত বরুড়া,  এস আই কামরুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়  সরকারি নিয়মনীতি অনুসরণ না করে নিজেদের মনগড়া ভাবে অসাধু তেল ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়কে কাজে লাগিয়ে ডিজেল, অকটেন সহ বিভিন্ন জ্বালানি তেল মজুদ করে এবং বিভিন্ন স্থানে পাচার করছে উচ্চ মূল্যে।
এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে ১২ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বরুয়া ৫ কালি বাজারীও একটি নসিমন ড্রামে ভর্তি ডিজেল সহ আটক করে।
পুলিশ জানায় বিকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর নাজিরা বাজার মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশনের সামনে ১০-১৫ টি দূরপাল্লার যানবাহন ভীড় করে তেলের জন্য। কিন্তু তেলের পাম্পের লোকজনদের চালকরা জ্বালানি তেলের জন্য  অনুরোধ করলে ও তাদের তেল না দিয়ে রাত ৮ টার পর ৬-৭ নসিমন নিয়ে একটি চোরাই চক্র অসাধু ব্যবসায়ী ড্রামে ডিজেল, অকটেনসহ বিভিন্ন জ্বালানি ড্রামে ভর্তি করে নিয়ে যাচ্ছে।
এসময় বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  সুরেজিত বরুয়া ও এস আই কামরুল হাসান  তেল পাচারের খবরটি গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে অভিযান চালিয়ে একটি নসিমনে ৫০০০ ( পাঁচশত লিটার)  আর ৫ জন তেল পাচারকারীর চক্রকে পুলিশ আটক করে।
আটকৃতরা হল নিহার বড়াল (৩৯) পিতা-মৃত নিখিল বড়াল, গ্রাম জম্বদ্বীপ, উপজেলা বানারীপাড়া, জেলা-বরিশাল, রাকিব হোসেন (২৪) পিতা-মোঃ মোস্তফা, গ্রাম দক্ষিণ মান্দারী, উপজেলা চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর,  মোঃ নুর উদ্দিন (২৮) পিতা-মৃত বদরুজ্জামান, গ্রাম-দক্ষিণ মহাদেবপুর, উপজেলা -সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, মোঃ ইসমাইল হোসেন (২৬) পিতা-মোঃ ফজলুল হোসেন, গ্রাম-ইয়ারপুর, উপজেলা বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী  রতন চন্দ্র দাস (৫০) পিতা-মৃত মাখন চন্দ্র দাস, গ্রাম-কালাকচুয়া, উপায় -বুড়িচং, জেলা-কমিল্লা।
একটি ব্লু রংয়ের পিকআপে ভর্তি ১ টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রাম ও ২ টি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ (পাঁচ শত) লিটার ডিজেল শব্দ করে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন এবং  বলেন যে নাজিরা বাজার মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে কিছু অসাধু চক্র অবৈধ ভাবে জ্বালানি তেল পাচারের সময় পুলিশ ৫ জন কে আটক করে।
১২ মার্চ বৃহস্পতিবার রাতে এই বিষয়ে বুড়িচং থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামীদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *