ইতেকাফ থাকা এরশার নামাজে মুসুল্লির মৃত্যু !

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ইতেকাফ থাকা এরশার নামাজে মুসুল্লির মৃত্যু !

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

মসজিদে ইতেকাফ অবস্থায় এশার নামাজ আদায়রত  হারুনুর রশিদ (৮০) নামে এক মুসল্লি মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে ১২ মার্চ বৃহস্পতিবার রাত ৮ টায়  কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ।

নিহত হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির নিবাসী ও  বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

সদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের ও ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের এর ছেলে সাইফুল ইসলাম বাদল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানায়,হারুনুর রশিদ মাহে রমজানের নাজাতের দশ দিন সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফের জন্য অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার হারুনুর রশিদ সারাদিন রোজা রেখে ইফতার শেষে এশার নামাজ আদায়কালে দুই রাকাত সুন্নত শেষে হঠাৎ করে অসুস্থ হয়েই মসজিদের ভিতরে তিনি মারা যায়।

নিহতের বড় মেয়ের জামাতা কাজী মো.সেফাউল করিম জানায়,তার শশুর মসজিদে ইতেকাফ অবস্থায় এশার নামাজ পড়াকালে মৃত্যুবরণ করেছে।

তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *