মহেশপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খুলনা জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 

সুমন খান, ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস গুলো যথাযথ মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপন করতে হবে।

বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *