
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (কাজী জাফর ) উদ্যোগে চিওড়া ইউনিয়ন রামপুর বাগে জান্নাত জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিন।
ইউনিয়ন জাতীয় পার্টির নেতা বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী মোহাম্মদ শহীদ, ইউনিয়ন জাতীয় পাটির নেতা আবুল হোসেন মিয়া, সোলেমান আহমেদ, আবুল খায়ের, এ সময় উপস্থিত ছিলেন মীর হোসেন মিরু, মোহাম্মদ মাসুম, মোহামমদ রঞ্জু, আবুল খায়ের, মুসলিম আহমেদ, জাহাঙ্গীর হোসেন, গোলাম মোস্তফা, ইউনিয়ন যুব সংহতির নেতা আকরাম হোসেন রাব্বি, রুবেল আহমেদ, নবী হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিজানুর রহমান মনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, সবুজ আহমেদ, আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে জাতীয় পার্টির অসুস্থ নেতা পৌরসভা কিং শ্রীপুর গ্রামের সাবেক মেম্বার আলী আশ্রাফ,পৌরসভা যুবসংহতির সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম ,উপজেলা শ্রমীক পাটির সাংগঠনিক সম্পাদক এয়াছিন ড্রাইভার কে দেখতে তাদের বাড়িতে গিয়ে শারীরিক খোজখবর ও কুশল বিনিময় করেন কাজী মোঃ নাহিদ।