
লালমাই প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে লালমাই প্রেস ক্লাবের (রেজি: নং- ২১২৯/২০) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলের শেষ দিকে কুমিল্লা লালমাই উপজেলা মডেল মসজিদের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, উপজেলা বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন, লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা জামায়াতের অফিস সম্পাদক সরওয়ার কামাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বনিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা আক্তারুজ্জামান রকেট, লালমাই উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ নোমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক কালবেলা প্রতিনিধি আবু জাফর মো: সালেহ, প্রেস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল রানা মজুমদার, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মো: মনির হোসেন, সুশাসনের জন্য নাগরিক লালমাই উপজেলার সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ, লালমাই সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, সদস্য ফরহাদ উদ্দিন বাবু, সদস্য হুমায়ুন কবির শরীফ, জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, সদস্য মানিক মিয়া, বাগমারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, মানবাধিকার কমিশন লালমাই উপজেলা সহ-সভাপতি হেলাল উদ্দিন সুমন শিকদার, বাকই উত্তর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে।