
বুড়িচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তরুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ মার্চ মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, অগ্নি মহড়া করা হয়।
বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বুড়িচং উপজেলার বাস্তবায়নে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলাার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এবং পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধূরী, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল হোসেন চৌধূরী, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস প্রধান ফয়সাল আহাম্মাদ, হুমায়ুন কবির প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং বুড়িচং বাজার কমিটির বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।