গড়াই নদে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ-একজনের মরদেহ উদ্ধার !

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

গড়াই নদে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ-একজনের মরদেহ উদ্ধার !

 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে।

এঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে সুরাইয়া (৮) নামে আরেক শিশু। তাকে উদ্ধারে নদে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহতের স্বজন ও নিখোঁজের পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গতকাল (৭ মার্চ) দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু গড়াই নদে গোসলে নেমে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে যায়।

এসময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া নিখোঁজ।

আজ সকাল ৯টায় তাইবার মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে সুরাইয়া। তাইবা ও সুরাইয়া দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিখোঁজ শিশুর সন্ধানে নদের তীরে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসি।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *