৫’শ শিক্ষার্থীকে কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

৫’শ শিক্ষার্থীকে কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯টায় লাকসাম পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, বরুড়া, লালমাই, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার চতুর্থ থেকে দশম শ্রেণির ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকণ্ঠের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কুমিল্লা দক্ষিণ জেলার ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আব্দুল মোহাইমিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোটিভেশনাল স্পিকার এডভোকেট আল মামুন রাসেল।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও সাইকেল উপহার প্রদান করা হয়। পাশাপাশি সকল শিক্ষার্থীকে ক্রেস্ট, নগদ অর্থ এবং সনদপত্র প্রদান করা হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য, “স্টুডেন্ট অব দ্যা ইয়ার” হিসেবে নির্বাচিত হয়েছেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ বিন নূর।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং সৃজনশীল চর্চায় উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কিশোরকণ্ঠ পাঠক ফোরামের এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার বার্তা বহন করছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *