
মন্দিরে ককটেল বিস্ফোরণে পুরোহিত ও পথচারীসহ আহত-৩
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মহানগরীর নগরীর ঠাকুরপাড়া কালী মন্দির এলাকার কালিবটগাছতলা কালিমন্দির ও পাশ্ববর্তী বাগান বাড়ি জামে মসজিদ সংলগ্নে দূর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন মুসলিম পথচারীও রয়েছেন।
ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি।
ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মো. মাহবুবুর রহমান পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।