
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ২ আ’লীগ গ্রেফতার
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা কর্মী কে গ্রেফতার করেছে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাতে বুড়িচং থানা পুলিশ উপজেলা সদরে অভিযান চালিয়ে ২ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার রাকিবুল ইসলাম।
বুড়িচং থানার এস আই রাকিবুল ইসলাম জানান গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগবও অঙ্গ সংগঠনের ১৫-২০ জন জড়িত হয়ে উপজেলা সদরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে এবং আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা চালিয়েছে।
এ ঘটনায় শুক্রবার বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়।
ওই রাতে পুলিশ উপজেলা সদরে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন খোকন খানের ছেলে আরিফ খান (৩৫) ও বুড়িচং সদরের উত্তর পাড়ার মৃ. আব্দুল গফুরের ছেলে শাহীনুল ইসলাম (৪৫) আওয়ামী লীগ নেতা কে গ্রেফতার করে।
শনিবার ২৮ ফেব্রুয়ারি আটক আরিফ খান ও শাহীনুল ইসলাম কে পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।