রাজধানীতে ছওয়াব ফাউন্ডেশনের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলাম ধর্ম জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

রাজধানীতে ছওয়াব ফাউন্ডেশনের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

বুধবার রাজধানীর লালমাটিয়ায় ছওয়াব ফাউন্ডেশনের হেড অফিসে শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ছওয়াব ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ মাদানীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান এর পরিচালনায় আলোচনা রাখেন কমিটির সদস্যগণ।

অনুষ্ঠিত সভায় মাওলানা শাহ ওয়ালিউল্লাহ বলেন, সমাজে দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থনীতি নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে,আমাদের দেশে যাকাত সংগ্রহ ও সুষম বন্টনের প্রক্রিয়া এখন পর্যন্ত বিস্তৃত হয়নি। এই কেন্দ্রিক অসংখ্য উদ্যোগ গ্রহণ করা দরকার।

আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শামছুল আলম বলেন, একটি শক্তিশালী কাঠামোর মাধ্যমে যাকাত সংগ্রহ ও বিতরণের কাজকে আঞ্জাম দিতে হবে।

যাকাত ভিত্তিক মজবুত অর্থনীতির মাধ্যমে আমাদের সমাজ থেকে দারিদ্র দূর করতে পারি।

উল্লেখ্য, আজকের সভায় শরীয়াহ সুপারভাইজরি কমিটি পুনর্গঠন করা হয়।

 

কমিটির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক আ.ন. ম রশীদ আহমাদ মাদানী এবং সদস্য সচিব হিসেবে এনসিসি ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব একিউএম সফিউল্ল্যাহর নাম ঘোষণা করা হয়।

 

সদস্য হিসেবে রয়েছেন জওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, উত্তর বাড্ডা কামিল মাদরাসা অধ্যক্ষ ড. আনোয়ার হোসাইন মোল্লা, বনানী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম, সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্যাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদিক মোহাম্মদ ইয়াকুব প্রমূখ।

সবশেষে শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *