সাভার ও আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন আদালত কুমিল্লা জাতীয় ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

সাভার ও আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তফা কামাল মজুমদারঃ

সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে গাঁজা ও‌ হেরোইনসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার বিকেলে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে সাত গ্রাম হেরোইন সহ তিনজন, সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে পাঁচশত গ্রাম গাঁজাসহ একজন ও সাভারের শ্যামপুর কুমার খোদা একালা হতে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ অপর একজনকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আগেই বিভিন্ন থানায় মাদক মামলা ছিল । আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক

মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

এবিষয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের প্রেস রিলিজের হুবহু তুলে ধরা হলো…..ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক ৩ টি অভিযানে ৭ (সাত) গ্রাম হেরোইন, ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ২২/০২/২০২৬ খ্রি. তারিখ বিকাল ২৩:৫৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আতিকুর রহমান (৩৭), পিতা-আঃ মান্নান, মাতা-আনোয়ারা বেগম, সাং-চারিগ্রাম, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ নয়ন মন্ডল (৩১), পিতা-আশ মাহমুদ মন্ডল, মাতা-মোছাঃ মেহেরনিগার, সাং-গুটিয়া, থানা-সিংড়া, জেলা-নাটোর, এ/পি সাং-পল্লীবিদ্যুৎ, বাসানটেক (মাজেদ শিকদারের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩।

মোঃ মাসুদ মিয়া (২৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত সাজনা খাতুন, সাং-কুমিল্লার ক্যাম্প, থানা-ভোদা, জেলা-পঞ্চগড়দেরকে সর্বমোট ৭ (সাত) গ্রাম হেরোইন,, যাহার মূল্য অনুমান ৯০,০০০ (নব্বই হাজার) টাকাসহ গ্রেফতার করেন ।

অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৩/০২/২০২৬ খ্রি. তারিখ রাত ০২:৩০ ঘটিকায় সাভার থানাধীন বাসস্ট্যান্ড পল্লি মার্কেট এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ ফরিদ হোসেন (৪০), পিতা-মৃত সোনা মিয়া, সাং-শ্যামনগর পশ্চিমপাড়া, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-ছায়াবিথি (জুয়েল এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ১৫,০০০ (পনের হাজার) টাকাসহ গ্রেফতার করেন ।

পৃথক অপর একটি অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২২/০২/২০২৬ খ্রি. তারিখ রাত ১৬:৩০ ঘটিকায় সাভার থানাধীন শ্যামপুর কুমার খোদা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোছাঃ সাহেলা খাতুন (৬৫), পিতা-মৃত বাচ্চু মিয়া, স্বামী-মোঃ হযরত আলী, মাতা-সফুরন, সাং-শ্যামপুর গোলাপগ্রাম, থানা-সাভার, জেলা-ঢাকাকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৩ গ্রাম, মূল্য অনুমান ৯০০০ (নয় হাজার) টাকাসহ গ্রেফতার করেন ।

উল্লেখ্য যে, বর্ণিত ০১ নং আসামীর বিরুদ্ধে ০২ টি, ২ নং আসামীর বিরুদ্ধে ০৪ টি এবং ৪ নং আসামীর বিরুদ্ধে ০৯ টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

উক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *