ঠাকুরগাঁও জামায়াত নেতা আটক আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক : লেবার পার্টি

আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

ঠাকুরগাঁও জামায়াত নেতা আটক আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক : লেবার পার্টি

 প্রেস বিজ্ঞপ্তি
জামায়াত জোটের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমীর বেলাল উদ্দিন প্রধানকে আটক করার ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সাজানো নাটক ও উদ্দেশ্য প্রণোদিত হয়রানি ছাড়া কিছুই নয়।
আজ (বুধবার) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে একটি মহল পরিকল্পিতভাবে অভিযোগকে অস্ত্র বানিয়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
কারও কাছে অর্থ থাকা মানেই ভোটারদের মাঝে টাকা বিতরণের অপরাধ প্রমাণিত হয় না।
নির্বাচনী সমন্বয়, সাংগঠনিক ব্যয়, এজেন্ট নিয়োগ কিংবা প্রচার কার্যক্রমে অর্থ থাকা স্বাভাবিক বিষয়। অথচ প্রমাণ ছাড়াই একটি ষড়যন্ত্রমূলক প্রচারণার ভিত্তিতে আটক ও গ্রেফতার গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থী।
নেতৃবৃন্দ আরও বলেন, এই ধরনের সাজানো নাটক ও প্রপাগান্ডা নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করছে এবং জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান আইন প্রয়োগ নিশ্চিত করা।
নেতৃদ্বয় অবিলম্বে বেলাল উদ্দিন প্রধানের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু অভিযোগ নয়, প্রমাণের ভিত্তিতে তদন্ত পরিচালনা করে রাজনৈতিক হয়রানি বন্ধ করতে হবে।
লেবার পার্টি দেশবাসীকে সকল ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *