বুড়িচংয়ে ধানের শীষের প্রতীকের নির্বাচনী গণমিছিল

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে ধানের শীষের

প্রতীকের নির্বাচনী গণমিছিল

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
সোমবার ৯ ফেব্রুয়ারী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের নির্বাচনী প্রচারণার শেষ দিনে  উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া হাজী বাড়ী, রামনগর, কোসাইয়াম, নানুয়ার বাজার, সোনাসার, বালিখারা, কাহেতারায় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কুমিল্লা ডিবিশনের জাতীয়  নির্বাচনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম খান বকুলের নেতৃত্বে দিনব্যাপী  গণমিছিল, জন সংযোগ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( এ্যাব) কুমিল্লা ডিবিশনের প্রধান উপদেষ্টা ও বুড়িচং উপজেলা বিএনপির উপদেষ্টা প্রধান উপদেষ্টা  ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম খান বকুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা ডিবিশনের উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( এ্যাব) কুমিল্লা ডিবিশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার খলিলুর রহমান সোহেল, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম সৈকত, পাচতুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম খান বকুলের সন্তান ফাহিম শাহরিয়ার তুর্য।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা আমেরিকা প্রবাসী বিএনপির জাহাঙ্গীর হোসেন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান,  সহসভাপতি জাহাঙ্গীর আলম ২, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালেহ আহমেদ, সাবেক সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম,উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোঃ বশির আহমেদ।

সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান আহমদ এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম পলাশ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ বিথী, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র দলের সাবেক আহবায়ক আরিফ উজ্জ্বল ভূইয়া,
সাধারণ সম্পাদক মোঃ তফাজ্জল হোসেন মেম্বার, যুগ্ম সম্পাদক আব্দুস ছামাদ রুহুল আমিন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সোহেল রানা ভূইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম পলাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী, উপজেলা জাসাসের সহ-সভাপতি ইমতিয়াজ আলম রিপন, নজরুল ইসলাম মেম্বার যুবদলের নেতা  আব্দুল হালিম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম,কবির হোসেন, নেতা এরশাদ হোসেন, কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারী নাঈমুল হাসান, সদস্য মারুফ হোসেন  প্রমূখ।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *