
কুমিল্লা-৯ আসনে ধানের শীষে সমর্থন দিয়ে বসে গেছেন ২ প্রার্থী
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ আসনে ধানের শীষে সমর্থন দিয়ে বসে গেছেন আরেক প্রার্থী।
সোমবার বিকালে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি সভায় স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের আবুল কাশেম নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে প্রতীক পাওয়ার পর এই আসনে ধানের শীষে সমর্থন দিয়ে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বিএনপির ‘বিদ্রোহী’ ফুটবল প্রতীকের প্রার্থী সামিরা আজিম দোলা।
প্রচারের শেষ দিনে নির্বাচনি সভায় সামিরা আজিম দোলা তার সমর্থক ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা তারেক রহমানকে জয়ী করতে, আবুল কালাম চাচাকে জয়ী করতে ধানের শীষে ভোট দেন। আমরা একসঙ্গে বিএনপিকে জয়ী করতে চাই।”
স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের আবুল কাশেম বলেন, “আমিও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ভোটাররাও ধানের শীষে ভোট দেবেন।”
সমাবেশে বিএনপি প্রার্থী আবুল কালাম এই তিন প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডঃ সৈয়দ এ কে এম সারোয়ার সিদ্দিকী, ইসলামিক ফ্রন্টের আবু বকর সিদ্দিকী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ, সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী ভোটের লড়াইয়ে আছেন।