
কুমিল্লা-৫ আসনের ২ উপজেলায় এবি
পার্টির প্রার্থীর মোটরসাইকেল শুভ যাত্রা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
সোমবার ৮ ফেব্রুয়ারি সকাল থেকে সারাদিন ব্যাপী কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের আমার বাংলাদেশ এবি পার্টির মনোনীত ঈগল প্রতীকের এমপি প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া নেতৃত্বে বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার থেকে ৫ শতাধিক বিভিন্ন যানবাহন নিয়ে দুই উপজেলা বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করে।
বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, ষোলনল, বাকশীমূল, রাজাপুর, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ, মালাপাড়া, ব্রাহ্মণপাড়া সদর, সিদলাই, দুলালপুর, চান্দলা, শশীদল সহ বিভিন্ন এলাকায় শোডাউন দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম ছামদানী, উপজেলা সভাপতি মোঃ মোছলেম উদ্দিন, আব্দুল কাইয়ূম সহ দুই উপজেলার শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।