
রাজধানীর কাফরুলে শিবিরের
সাবেক সভাপতির গণসংযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে কাফরুলে পোষাক শ্রমিকদের মাঝে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) বিকাল ৪.৩০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর কাফরুল পশ্চিম থানার উদ্যোগে এমবিএম গার্মেন্টস, ভিশন ও লোড স্টার গার্মেন্টসের কর্মকর্তা ও শ্রমিকদের মাঝে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারী মাওলানা আতিক হাসান রায়হান, মহানগরী জোনাল টিম সদস্য খান হাবিব মোস্তফা, তারেক রেজা তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাফরুল উত্তর থানা সভাপতি নেসার উদ্দিন, দক্ষিণ থানা সভাপতি কাজী নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগের সময় জাহিদুল ইসলাম গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে ও জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
এ সময় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।