আজ দৈনিক যুগান্তর সাবেক কুমিল্লা প্রতিনিধি নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

আজ দৈনিক যুগান্তর সাবেক কুমিল্লা প্রতিনিধি নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ  
আজ ৯ ফেব্রুয়ারী (সোমবার) বিশিষ্ট সাংবাদিক, দৈনিক যুগান্তর কুমিল্লা জেলা সাবেক প্রতিনিধি, শিশু-কিশোর সংগঠক, অংকন ও প্রচ্ছদ শিল্পী, সমাজসেবক, শিক্ষানুরাগী প্রয়াত নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে ময়নামতি সিন্দুরিয়াপাড়া গ্রামে কবর জিয়ারত, দোয়া এবং বুড়িচং উপজেলার  ময়নামতি সাহেবের বাজার আবিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরনের ব্যবস্থা করা হয়েছে।

মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারী সংবাদ সংগ্রহে দাউদকান্দি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পালকি সিনেমা হলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সহযোহী যুগান্তর স্বজন সমাবেশ সদস্য ফারুকসহ নিহত হয়ে ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *