লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক জনসভায় পরিনত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক জনসভায় পরিনত

 

লাকসাম প্রতিনিধিঃ

লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে উঠান বৈঠক যেন জনসভায় পরিনত হয়েছে। নারী ও পুরুষের উপস্থিতে উঠান বৈঠক যেন জনসভায় পরিনত হয়। উঠান বৈঠকের স্থলে পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি লক্ষ্য করার মতো।

গত শুক্রবার রাতে লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডের উপজেলা পরিষদের পশ্চিম পাশে মাওলানা আলী আশরাফের বাড়ির পাশে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও লাকসাম-মনোহরগঞ্জ আসনের জামায়াতের প্রার্থী ডঃ সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ড কেন্দ্র নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিচালক রায়হান তানভীরের পরিচালনায় ও ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা দেওয়ান মাহবুব ই সোবহানী খোকন, আসাদুজ্জামান ভূট্টো, খোরশেদ আলম তুহিন, নিজাম উদ্দিন প্রমুখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *