
সুনামগঞ্জ প্রশাসকের ধর্মপাশা
ফসল রক্ষা বাঁধ পরিদর্শন
এম এম এ রেজা পহেল, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের পিআইসি নাম্বার -৮,৯,১০,১১,১২,১৩ এই বাঁধ গোলো পরিদর্শন করেছেন।
পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন, মো: জাকির হোসেন উপ-বিভাগীয় প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সুনামগঞ্জ, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়, ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোড এর সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন প্রকল্পের পিআইসির সভাপতি ও সম্পাদক সহ এলাকার কৃষকেরা।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাঁধের কম্পেয়ানশান ও স্লোবের কাজ টিক মতো হয়নি, পিআইসিদেরকে বলে দিয়েছি এইগোলো টিক করতে।
শয়তান খালি ক্লোজারের কাজ ধীর গতিতে হচ্ছে, দ্রুত কাজ করে সকল বাঁধের কাজ ২৮ শে ফেব্রুয়ারীর মধে কাজ শেষ করতে হবে।