পত্নীতলায় নিরাপত্তা জোরদার করতে এসপি’র মতবিনিময়

আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

পত্নীতলায় নিরাপত্তা জোরদার

করতে এসপি’র মতবিনিময়

মাসুদ রানা, নওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার বণিক মালিক সমিতির সদস্যবৃন্দ, পৌরসভা মার্কেটের ব্যবসায়ী ও বাজার এলাকার জনগণের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে মতবিনিময় করেন।

সোমবার (৫ জানুয়ারি) রাতে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় মতবিনিময়কালে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি, এবং মাদক প্রতিরোধে পুলিশের কার্যক্রম জোরদার করা হবে এজন্য ব্যবসায়ী এবং জনগণকে অপরাধ সংক্রান্ত তথ্য নির্ভীকভাবে পুলিশকে দেওয়ার অনুরোধ করেন।

তিনি নজিপুর এলাকার অবৈধ পার্কিং, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার আরও বলেন আসন্ন গণভোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।

যে কোনো প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ এমনকি পুলিশ সুপারকে ফোন করার আহ্বান জানান। সবশেষে তিনি বলেন নওগাঁ জেলার জনগণের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা বিধানে নওগাঁ জেলা পুলিশের তৎপর রয়েছে।

এসময় ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, নওগাঁ জেলা ও পত্নীতলা থানা পুলিশের সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ, সাংবাদিক সুধিজন প্রমূখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *