
লাকসামে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মোবাইল কোর্টে জরিমানা
লাকসাম প্রতিনিধিঃ
আজ সোমবার ৫ জানুয়ারী বিকেলে লাকসাম উপজেলার বিভিন্ন গ্যাস সিলিন্ডার দোকান ও বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিস্টেড নার্গিস সুলতানা।
জনাযায়, ওইদিন বিকেলে সারাদেশে অসাধু গ্যাস ব্যবসায়ীরা এলপিজি গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যের পরির্বতে অতিরিক্ত মুল্যে বিক্রি করছে। এতে জনসাধারণ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার ক্রয়ে বাধ্য হচ্ছে।
মূল্য তালিকা না রাখার অপরাধে এবং অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ অনুযায়ী একটি গ্যাস সিলিন্ডার দোকানে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কান্দিরপাড় ইউনিয়নে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ অনুযায়ী একটি দোকানে ২০,হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী এক ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া লাকসাম বাজারে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের অপসারণ করা হয়।
জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।