ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি এয়ারগান ও ৪৪০ গুলি উদ্ধার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি এয়ারগান

ও ৪৪০ গুলি উদ্ধার

মোঃ আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র্যাবের অভিযানে আম গাছের নীচ থেকে দু’টি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার হয়েছে।

রবিবার ভোর চারটার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় র্যাব এ অভিযান চালায়।

্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শাহবাজপুর এলাকায় অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পাইপগান ও গুলি সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩৩টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চার হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪ টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং ৩৭টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *