বুড়িচংয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা খেলাধুলা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে আরাফাত রহমান কোকো

স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর সাদকপুর নোয়াপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আরাগ আনন্দপুর জোক্কা সিটি ফুটবল বনাম বুড়িচং ফ্রেন্ডস ক্লাব একাদশ।

খেলায় ট্রাইবেকারে বিজয়ী হয় ৩/২ গোলে বুড়িচং ফ্রেন্ডস ক্লাব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু।

সভাপতিত্ব করেন মিজানুর রহমান ভূইয়া এবং খেলা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এবং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শেফা উল করিম এবং বুড়িচং উপজেলার ছাত্র দলের যুগ্ম আহবায়ক ছাত্রদলের নেতা  হৃদয়  হাসান।।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা যুবদলের সদস্য ও এপিপি এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ, বুড়িচং পৌরসভার মেয়র পদপ্রার্থী সাব্বির আহমেদ, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মোঃ ময়নাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন ভূঁইয়া মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক, কামাল হোসেন তালুকদার।

পরিশেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এলইডি টিভি কাপ বিজয়ীদের মাঝে বিতরণ করেন।

এসময় খেলার আয়োজকদের মধ্যে সকলে উপস্থিত ছিলেন এবং পরিচালনা করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *