বুড়িচং ময়নামতি প্রেসক্লাব আহবায়ক আক্তার শান্ত-সদস্য সচিব সাগর দেবনাথ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং ময়নামতি প্রেসক্লাব আহবায়ক

আক্তার শান্ত-সদস্য সচিব সাগর দেবনাথ

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

শনিবার ১২ সেপ্টেম্বর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ময়নামতি প্রেসক্লাব-এর ১৫ সদস্যবিশিষ্ট এক নবীন ও উদ্যমী আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত আহবায়ক কমিটিতে চ্যানেল এস-এর প্রতিনিধি সোহেব আক্তার শান্ত-কে আহ্বায়ক এবং দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সাগর দেবনাথ-কে সদস্য সচিব হিসেবে ঘোষনা করা হয়েছে।

সাংগঠনিক এক জরুরি পর্যালোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি  গঠন করা  হয়। আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার স্পষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাঈম (সি বাংলা), মোহাম্মদ মাসুদ (দৈনিক আলোকিত সকাল), মধুসূদন বিশ্বাস (বাংলা-৫২ নিউজ), মোঃ রবিন হোসেন রনি (দৈনিক ঢাকা) এবং মোঃ সুমন (দৈনিক বিজয় নিউজ)।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ রেজাউল (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ নাঈম (চ্যানেল সি বাংলা), মোঃ খোরশেদ (কুমিল্লা ক্রাইম বার্তা), প্রান্ত (ভোরের দেশ), তানভীর (কুমিল্লার আলো), মোঃ লোকমান (কুমিল্লা প্রতিদিন) এবং মোঃ রোকন (কুমিল্লা ক্রাইম বার্তা)

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ময়নামতি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ে এই প্রেস ক্লাব একটি সোচ্চার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *