বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আলোচনা সভা অনুষ্ঠিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আলোচনা সভা অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

বুধবার ৫ আগষ্ট  জাতীয় ইতিহাসের গৌরবময় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়  জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর কার্যালয়ে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস. এম. নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের আজীবন সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা। তাঁদের মধ্যে রয়েছেন মো. আবদুল কাদের, মো. হাবিবুর রহমান, মো. শাহাদাৎ হোসেন এবং মো. আবুল বাশার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেনিথ মার্কেটিং ডিভিশনের ডিরেক্টর ও হেড অব কৃষিমা বিভাগের কর্মকর্তা মো. আমিনুল হক ভূঁইয়া।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণতান্ত্রিক চেতনা, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আলোচনা সভায় গণঅভ্যুত্থানের তাৎপর্য, জাতীয় জীবনে এর প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *