লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর মত বিনিময় সভা

Uncategorized
শেয়ার করুন....,

লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর মত বিনিময় সভা

 

লাকসাম প্রতিনিধিঃ

আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ একেএম ফরিদ উদ্দিন সিদ্দিকীর মত বিনিময় সভায় কোরআন তেলাওয়াত করেন পুর্ব লাকসাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইউসুফ ও গীতা পাঠ করেন হেসাখাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সঞ্জিত সাহা।

আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় পূর্ব লাকসাম কালী বাড়ি সংলগ্ন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সমাজ সেবক আওরঙ্গজেব খাঁন রোবেলের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডে জামায়াত ইসলামী মনোনিত কাউন্সিলর প্রার্থী সৈয়দ একেএম ফরিদ উদ্দিন সিদ্দিকী।

লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে বক্তব্য রাখেন, কুমিল্লা জর্জ কোর্টের সহকারী পিপি এ্যাডভোকেট মোশাররফ হোসেন, লাকসাম নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোপাল সাহা, সুপাল সাহা, পোরহিত দুলাল চক্রবর্তী, মাওলানা জাকির হোসেন, বিকাশ সাহা, কান্তি সাহা, চয়ন সাহা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *